রাওয়া সামাজিক সন্ধ্যা অনুষ্ঠিত

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২৩:০৬

করোনার দীর্ঘ ঘরবন্দি সময় কাটিয়ে হেমন্তের ছোঁয়ায় রাওয়াতে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজন করা হয় ‘রাওয়া সামাজিক সন্ধ্যার’। এ আয়োজনের ফলে চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের ও তাদের পরিবারের জন্য সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় রূপ নেয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং তাদের পরিবারবর্গ।

অনুষ্ঠানের সূচনা প্রান্তে রাওয়া সেক্রেটারি জেনারেল লে. কর্নেল মো. কামরুল ইসলাম (অব.), পিএসসি কার্যনির্বাহী কমিটির পরিচিতি এবং বক্তব্য প্রদান করেন। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রাওয়া চেয়ারম্যান মেজর জেনারেল আলাউদ্দিন এমএ ওয়াদুদ (অব.)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাওয়া ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল কামরুজ্জামান (অব.), কমডোর মো. খুরশিদ মালিক (অব.) ও এয়ার কমডোর আনিসুর রহমান (অব.)। রাওয়া লেডিস অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স ও আমন্ত্রিত অতিথি শিল্পী কণার পরিবেশনায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তার বক্তব্যে রাওয়ার উত্তরোত্তর উন্নতি ও সবার মঙ্গল কামনা করেন। —আইএসপিআর