চাঁদপুর প্রতিনিধি
যারা তথ্যপ্রযুক্তির অপব্যবহার করছে তা আমাদের বন্ধ করতে হবে। জ্ঞানবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে তথ্যপ্রযুক্তির ব্যবহার আমাদের করতেই হবে। শুক্রবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ সাম্প্রদায়িক অপশক্তির সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নগদ আর্থিকসহায়তা প্রদান ও আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি এমপি। আলোচনাসভায় উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।
