লালপুরে পুকুর নিয়ে বিরোধের জেরে এক জনের মৃত্যু

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২৩:১১

লালপুর (নাটোর) সংবাদদাতা

লালপুর উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে সরকারি পুকুরের দখল নিয়ে বিরোধের জেরে শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলায় এক জনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোখলেস (৪০)। তিনি উপজেলার চংধুপইল ইউনিয়নের ঈশ্বরপাড়া গ্রামের ছয়মুদ্দির ছেলে।  লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আওয়ামী লীগ প্রার্থীর মৃত্যু