নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তফা-ই-কাদেরের মৃত্যুতে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে সদস্য পদের নির্বাচন যথারীতি অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, নির্বাচনি প্রক্রিয়া শেষ হলে এবং মনোনয়নপত্র দাখিলের পর আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোস্তফা-ই-কাদের গত রবিবার হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। নির্বাচনি আইন অনুযায়ী তাই এই পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে চেয়ারম্যান পদে নির্বাচনের নতুন তারিখ যথাসময়ে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন। আগামী ১১ নভেম্বর মদনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মোস্তফা-ই-কাদের ২০১০ সালের নির্বাচনে এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
