বাগাতিপাড়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২৩:১৪

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা

বাগাতিপাড়ায় বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ওসমান গণী সরদার বলেন,  বৃস্পতিবার রাতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ঘরে আগুন লেগে যায়। আগুন মুহূর্তের মধ্যে পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাগাতিপাড়ার দয়ারামপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান শামীম রেজা জানান, খবর পাওয়ামাত্র আমাদের ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।