স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরামের (বিআরইউডিএফ) ২০২১-২২ সেশনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বৃষ্টি প্রামাণিক ও সাধারণ সম্পাদক হয়েছেন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র শামীম আহমেদ। বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সদ্য সাবেক সভাপতি জান্নাতুল ফেরদৌস তমার সভাপতিত্বে অনলাইন সভায় সংগঠনটির চিফ মডারেটর অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, মডারেটর নুরুল্লাহর উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। এ সময় অনলাইনে আরো সংযুক্ত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আবদুল কাদের ও তরিকুল ইসলাম পিয়াস। কমিটির সহসভাপতি হয়েছেন রেদোয়ানুর রহমান প্রান্ত ও প্রকাশ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ও মুরাদ আহমেদ, তাহের ইসলাম মাসুদ, কোষাধ্যক্ষ ইসরাত জাহান টুম্পা।
