উজবেকিস্তানে অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের দ্বিতীয় ম্যাচ আজ

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২৩:২০

স্পোর্টস রিপোর্টার

এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচে লড়াই করবে উজবেকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ সময় খেলা শুরু হবে বিকাল ৪টায়। প্রথম ম্যাচে শক্তিশালী কুয়েতের কাছে ১-০ গোলে হেরেছে। সেই ম্যাচ ভালো খেলেছিল। আত্মবিশ্বাস বেড়েছে অলিম্পিক ফুটবল দলের। বাংলাদেশের গ্রুপে কুয়েত ছাড়াও স্বাগতিক উজবেকিস্তান এবং সৌদি আরব রয়েছে।

আজকে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ হলেও এই ম্যাচটি কঠিন। জানা আছে কোচ মারুফুল হকের। কঠিন লড়াইটিকে প্রীতিম্যাচ হিসাবে দেখছেন কোচ। কারণ বাংলাদেশের গ্রুপে উজবেকিস্তান হারলেও চূড়ান্ত পর্বে খেলবে। তাদের জন্য গ্রুপের খেলাগুলো প্রস্তুতি ম্যাচ হিসাবে দেখছে উজবেকিস্তান। তাই বাংলাদেশের জন্য এটি প্রীতিম্যাচ। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সৌদি আরব। সেই ম্যাচের আগে আজকের খেলাটি প্রস্তুতি হিসাবে দেখছেন মারুফুল হক।

১১ গ্রুপে লড়াই হচ্ছে। ১১ চ্যাম্পিয়ন এবং সেরা পাঁচ রানার্সআপ দল চূড়ান্ত পর্বে উঠবে। বাংলাদেশ সেরা রানার্সআপের জন্য লড়াই করছে।