স্পোর্টস রিপোর্টার
শ্রীলঙ্কায় চার জাতি ফুটবল টুর্নামেন্টে খেলতে যাবে বাংলাদেশ। কিন্তু খেলোয়াড়দের ডেকে ক্যাম্পে আনতে পারছে না বাফুফে। বিশ্বনাথ, মতিন মিয়া পরিবারকে সময় দিচ্ছেন। ঢাকায় ফেরেননি তারিক কাজী, জামাল ভুঁইয়া। রহমত মিয়া, রাফি, হূদয়, সুফিল, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন বাদশা—এই ছয় ফুটবলার অনূর্ধ্ব-২৩ দলের জার্সি গায়ে উজবেকিস্তানে এএফসি কাপের খেলায় খেলতে গেছেন। ভারপ্রাপ্ত ম্যানেজার ইমতিয়াজ হামিদ সবুজ জানিয়েছেন, ১৬ জন ফুটবলার নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন হয়েছে। আজও হবে বিকাল ৩টা হতে। তপু বর্মন, ইয়াসিন খান, সাদ উদ্দিনরা ক্যাম্পে যোগ দিয়েছেন।
