যুগ্মসচিব হলেন ২১৩ কর্মকর্তা

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০০:২৯

সরকার ২১৩ কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে। উপসচিব থেকে যুগ্মসচিব পদে তাদের পদোন্নতি দিয়ে গতকাল শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খোন্দকারের সই করা দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এর মধ্যে ১০ জন বিদেশে বিভিন্ন হাইকমিশনে কর্মরত আছেন। বাকি ২০৩ জন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত আছেন। বিধি অনুযায়ী পদোন্নতি দিয়ে কর্মরত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত এই যুগ্মসচিবদের পদায়ন করা হয়নি। এ নিয়ে প্রশাসনে মোট যুগ্মসচিবের সংখ্যা দাঁড়াল ৮০৩ জনে।