২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য সহায়ক সৃজনশীল প্রশ্নাবলী

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৮:৪৯

ফিন্যান্স ও ব্যাংকিং 

মো. আবু সাইম, সিনিয়র শিক্ষক

হাতীবান্ধা এস.এস. সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট

গতকালের পর

৪. মি. রানা তার ছোট ভাই রাসেলকে প্রতিশ্রুতি দিয়েছে ৬ বছর পর এম.বি.এ পাস করার পর ১,০০,০০০ টাকায় একটি মোটর  সাইকেল কিনে দিবে। এজন্য মি. রানা ব্যাংকে কিছু টাকা জমা রাখতে চায়। উত্তরা ব্যাংকে খোঁজ নিয়ে দেখে জমা টাকার বার্ষিক ১২% সুদ দিবে। আবার ডাচ্ বাংলা ব্যাংক থেকে জানতে পারে মাসিক চক্রবৃদ্ধি হারে ১০% হারে সুদ দিবে। এখন তিনি কোন ব্যাংকে টাকা জমা রাখবেন এ ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। কিন্তু রাসেল নগদ অর্থ পেতে আগ্রহী।

ক. অর্থের সময়মূল্য কী?                       ১

খ. ‘অর্থের সময়মূল্য ঝুঁকি ও অনিশ্চয়তা পরিমাপ করে’? ব্যাখ্যা করো।             ২

গ. মি. রানার জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে? নির্ণয় করো।                  ৩

ঘ. ‘নগদ অর্থই মানুষ বেশি পছন্দ করে’? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।                   ৪

৫.  জনাব ফরহাদ ১২ লক্ষ টাকা ১২.৫% হার সুদে ১২ বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চাইল কিন্তু তার স্ত্রী সালমা তাকে ব্যাংকে জমা না রেখে নিজ পৌরসভায় জমি কেনার পরামর্শ দেন, সেখানে ১০ বছরে জমির মূল্য দ্বিগুণ হওয়ার নিশ্চয়তা আছে। বিষয়টি নিয়ে জনাব ফরহাদ সাহেব সিদ্ধান্তহীনতায় ভুগছেন।

ক. অর্থের ভবিষ্যত্ মূল্য কী?                  ১

খ. সুদের হারের প্রভাব ব্যাখ্যা করো।       ২

গ. পদ্মা ব্যাংকের শর্তানুসারে জনাব ফরহাদের অর্থের ভবিষ্যত্ মূল্য নির্ণয় করো।              ৩

ঘ. বিনিয়োগের জন্য জনাব ফরহাদের কোন ক্ষেত্রটি বাছাই করা উচিত বলে মনে করো? উত্তরের পক্ষে যুক্তি দাও।                                    ৪

৬. জনাব শাকিল ‘গোলাপ’ ও ‘সুগন্ধা’ নামক দুটি প্রকল্পে মূলধন বিনিয়োগ করেছেন। কিন্তু মূলধন অপর্যাপ্ততার কারণে তিনি একটি প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রকল্প দুটির গত ৫ বছরের আয়ের পরিমাণ নিম্নরূপ :

ক. প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের

  বছর

 প্রকল্প গোলাপ       (আয়%)

 প্রকল্প সুগন্ধা  (আয়%)

২০১৬

২২%

২৩%

২০১৭

২০%

১৯%

২০১৮

১৬%

১৮%

২০১৯

১৮%

২০%

২০২০

১৪%

১০%

বিচ্যুতি হলে কিসের সৃষ্টি হয়?                 ১

খ. ব্যবসায়িক ঝুঁকি কী? ব্যাখ্যা করো।      ২

গ. আদর্শ বিচ্যুতি সূত্র প্রয়োগ করে ‘গোলাপ’ প্রকল্পের ঝুঁকির পরিমাণ নির্ণয় করো।                      ৩

ঘ. জনাব শাকিলের কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত বলে তুমি মনে করো? মন্তব্য

করো।                                         ৪