দশম শ্রেণির জীববিজ্ঞান

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৮:৫০

রথীন্দ্রনাথ রায়

সিনিয়র শিক্ষক

বিছনদই আজিজুল রহমান উচ্চবিদ্যালয় লালমনিরহাট

 

৫. নিচের চিত্রটি লক্ষ করো

ক. অঙ্গ কাকে বলে?                                                                           ১

খ. প্রজননতন্ত্র নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত নতুন প্রজন্মের সৃষ্টি করে কেন?                         ২

গ. প্রদর্শিত চিত্রের B ও C চিহ্নিত অংশের গঠন ভিন্নতা ব্যাখ্যা করো।                      ৩

ঘ. শরীরবৃত্তীয় ও অর্থনৈতিক দিক থেকে চিত্রের টিস্যুর গুরুত্ব মূল্যায়ন করো।                   ৪

৬. নিচের উদ্দীপকটি লক্ষ করো

C6H12O6 +  6CO2 + 6H2O +শক্তি

 

ক. জীবনীশক্তি কী?                                                                            ১

খ. আখকে C4 উদ্ভিদ বলা হয় কেন?                                                       ২

গ. X-এর অনুপস্থিতিতে প্রক্রিয়াটি কীভাবে ঘটে? ব্যাখ্যা করো।                         ৩

ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটি উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ করো।             ৪

৭. নিচের চিত্র দুটি লক্ষ করো

চিত্র-A                                            চিত্র-B

ক. ফুল কী?                                                                                    ১

খ. পুষ্পমঞ্জরি বলতে কী বোঝায়?                                                          ২

গ. উদ্দীপকের চিত্র A তে ‘P’ সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো।                              ৩

ঘ. ‘B’ চিত্রে M ও N এর বিকাশ চিত্র-‘A’ এর উপর নির্ভরশীল- মূল্যায়ন করো।  ৪

৮. রুনারা তিন বোন। তাদের কোনো ভাই না থাকায় তাদের দাদী প্রায়ই তাদের মাকে দোষারোপ করে। অজ্ঞতার কারণে আমাদের দেশে কত অসহায় নারী তালাকের স্বীকার হন। রুনা তার জীববিজ্ঞান বই থেকে জানতে পারে, সন্তানের লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোজোম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক. প্রকট বৈশিষ্ট্য কী?                                                                         ১

খ. থ্যালাসেমিয়া বলতে কী বোঝায়?                                                       ২

গ. কন্যা শিশুর জন্ম দেওয়ার কারণে বাংলাদেশে অনেক স্ত্রী তালাকের স্বীকার হন। এটিকে প্রতিহত করার উপায় ব্যাখ্যা

করো।                                                                                           ৩

ঘ. একটি চিত্রের মাধ্যমে লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোজোমের ভূমিকা বিশ্লেষণ করো।                              ৪