এই সময়ের ছড়া
অবিনাশ আচার্য
১.
কমবে খরচ কীসে
আয় বাড়ে না ব্যয় বেড়ে যায়
পাই না খুঁজে দিশে।
২.
রিপোর্ট করেন ভুয়া
দিনদুপুরে শেয়ালগুলো
ধরছে গানের ধুয়া।
৩.
ভাঁও বুঝে দাঁও মারেন
তুলসি বনের ওপাশ থেকে
কলকাঠি সব নাড়েন।
৪.
বড় বড় ট্রিপ চান
ঝামেলায় ফেলে কেউ
কচুবড়া খিপচান।
৫.
মনে বড় সংশয়
কোন পথে যাই, কোন পথে পাই
নির্ভর নিশ্চয়।
