সমপ্রতি প্রকাশিত অ্যাপসফ্লায়ার র্যাংকিংয়ের বিভিন্ন ক্যাটাগরি ও অঞ্চলে শীর্ষস্থান অর্জন করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান শেয়ারইট গ্রুপের ফাইল শেয়ারিং, কন্টেন্ট স্ট্রিমিং এবং গেমিং অ্যাপ শেয়ারইট। আইএপি সূচকের ভলিউম র্যাংকিংয়ে সকল ক্যাটাগরিতে গুগল, ফেসবুক এবং টিকটকের পরে বৈশ্বিকভাবে ৪ নম্বরে অবস্থানে রয়েছে শেয়ারইট। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে অধিক রিটেনশন এবং আইএপি ভলিউমের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ায় তৃতীয় স্থানে অবস্থান করছে। উত্তর আমেরিকায় ১ নম্বরে ও লাতিন আমেরিকায় ২ নম্বরে সবচেয়ে দ্রুত বর্ধনশীল পাবলিশার হিসেবে শেয়ারইট রয়েছে। মার্কেটিং মেজারমেন্ট ও এক্সপেরিয়েন্স প্ল্যাটফর্ম অ্যাপসফ্লায়ার সমপ্রতি পরফরম্যান্স ইনডেক্সের ১৩তম সংস্করণে এই র্যাংকিং প্রকাশ করেছে। পরীক্ষিতভাবে ১৭ হাজার অ্যাপকে মোট ৩৩ বিলিয়ন ইনস্টল করে ৫৫ বিলিয়ন বার ওপেনের ভিত্তিতে এই র্যাংকিং করা হয়।
