জয়পুরহাট প্রতিনিধি
মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার রাত সাড়ে ১০টায় জেলা শহরের শান্তিনগর এলাকা থেকে ৯ মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫ (সপিসি-৩) জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার তৌকির জানান, গ্রেফতারকৃত ৯ মাদকসেবী হচ্ছে সাগর সিং, বাপ্পি সিং, জুবায়ের হোসেন, আকাশ সিং, বিরেন উড়াও, মিজানুর রহমান রানা, বেলাল হোসেন, ওবায়দুল বারী ও শরীফ হোসেন। জয়পুরহাট থানার পূর্ব পাশে শান্তিনগর এলাকায় আব্দুল আলিমের ভাঙা গোডাউনের ফাঁকা জায়গায় নিয়মিত মাদকসেবনের আড্ডা বসে এমন খবরের ভিত্তিতে গোপনে অভিযান চালান র্যাবের সদস্যরা। এ সময় ঐ ৯ জনকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। এ সময় মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়। মাদকসেবীদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
