মনপুরায় পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২১:২৭

মনপুরা (ভোলা) সংবাদদাতা

মনপুরায় শনিবার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সে উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার এলাকার বাসিন্দা মৃত নজির আহম্মদ পাটোয়ারীর ছেলে মো. বেল্লাল পাটোয়ারী। গোপন খবরের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. আবু বকর ছিদ্দিকের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজারসংলগ্ন মসজিদের পাশ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।