বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
বদলগাছী উপজেলা থেকে খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার মথুরাপুর ইউনিয়নের চকগোবিনাথ গ্রামের একটি ধানখেত থেকে পা উদ্ধার করা হয়। এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখান থেকে পা, দুইটি বস্তা ও তিনটি হাতের গ্লোব উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁয় পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (মহাদেবপুর সার্কেল) এ টি এম মাইনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরির্দশন করেছি। ডিএনএ পরীক্ষার পর রিপোর্ট দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
