ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে :চিফ হুইপ

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২১:২৯

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ শিবচর আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সামাজিক ও পারিবারিকভাবে তাদের একঘরে করা হবে। শনিবার বহেরাতলা ইউনিয়নের বহেরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ওসি মো. মিরাজ হোসেন প্রমুখ। সভা শেষে চিফ হুইপ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।