মাদক প্রতিরোধে এসডিআইয়ের সামাজিক সম্মেলন

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২২:০২

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআইয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে গতকাল সূতিপাড়া এফটিসিতে সামাজিক সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলনবিষয়ক আলোচনা, মুক্তিযোদ্ধা সংসদ (ধামরাই কমান্ড) অফিসের জন্য রিভলভিং চেয়ার উপহার, বিশ্বব্যাংক ও পিকেএসএফের সহায়তায় এসডিআই বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট-এর ৪০ উদ্যোক্তা সদস্যকে পরিবেশসম্মত গোয়ালঘর সংস্কারের জন্য ১৪ হাজার টাকা করে আর্থিক অনুদান এবং কিশোর-কিশোরী ক্লাবে খেলার সরঞ্জাম দেওয়া হয়। সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ। বিশেষ অতিথি ধামরাই থানার ওসি আতিকুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহাম্মেদ।