ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশ ইলেকট্রিশিয়ান ফেডারেশনের তৃতীয় বর্ষপূর্তি ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাভারের আমিনবাজার সাঈদ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। ৬৪টি জেলা থেকে আগত ছয় শতাধিক ইলেকট্রিশিয়ান এ সভায় অংশ নেন। ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস এম আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের উপপরিচালক হাফেজ আহমেদ মজুমদার, শ্রম অধিদপ্তরের কর্মকর্তা এস এস আশরাফুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু হানিফ, বেলায়েত হোসেন বাবু, এনামুল হক বাবু, জাহাঙ্গীর হোসেন, আবদুল আহাদ, কামরুল ইসলাম, মো. ইউসুফ, মো. নূর হোসেন, নাজির মিয়া, আবুল কাশেম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশন আগামী ৯০ দিনের মধ্যে কেন্দ্রীয় কমিটির নির্বাচন সম্পন্ন করবে।
