বন্যা সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২২:০২

গতকাল রাজধানীর একটি হোটেলে ‘স্থানীয়                  পর্যায়ে বন্যার সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রভাতী প্রকল্প-ডিডিএম কম্পোনেন্টের আওতায় আয়োজিত কর্মশালায়  প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী  ডা. মো. এনামুর    রহমান, এমপি।

কর্মশালায় সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুল হক। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আইডব্লিউএফএম, আই এফএডিসহ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা  কর্মশালায় অংশগ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি।

কর্মশালায় জানানো হয় , এই প্রকল্প উত্তরাঞ্চলের তিনটি বন্যাপ্রবণ জেলা কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুরের ১৯টি উপজেলায় বাস্তবায়ন করা হবে। এই ১৯টি উপজেলার যেসব ইউনিয়ন সবচেয়ে বেশি বন্যার ঝুঁকিতে বিশেষ করে কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমার, গাইবান্ধা ও জামালপুর                   জেলার যমুনা ও বাঙালি নদীর তীরবর্তী এলাকা এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। ডা. মো. এনামুর রাহমান, এমপি তার উত্তরবঙ্গের সাম্প্রতিক           আকস্মিক বন্যার অভিজ্ঞতা উল্লেখ করে কর্মশালায় উল্লিখিত মোবাইল অ্যাপ্লিকেশন এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির দ্বারা বার্তা পৌঁছানোর ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন প্রভাতী প্রকল্প-ডিডিএম কম্পোনেন্টের প্রকল্প সমন্বয়ক নিতাই চন্দ্র দে সরকার, উপপ্রকল্প সমন্বয়ক প্রবীর কুমার দাস ও মো. হাফিজুর রহমান, রাইমসের পক্ষ থেকে রায়হানুল হক খান, কান্ট্রি প্রোগ্রাম লিড-বাংলাদেশ, নাজমুল আহসান, কান্ট্রি আইটি লিড-বাংলাদেশ, প্রোগাম ম্যানেজার মো. ফখরুল আরেফীন এবং টিমের সদস্যরা।