গত ফেব্রুয়ারিতে রাজশাহী নগরীর বহরমপুর রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সৌন্দর্য বর্ধনে স্থাপন করা হয় প্রজাপতি লাইট। কিন্তু গত ৪ এপ্রিল কালবৈশাখি ঝড়ে প্রায় সব প্রজাপতি লাইটের খুঁটি পড়ে যায়। প্রায় ছয় মাস পর ৫০টি প্রজাপতি লাইট ঠিক করা হয়েছে। দুই একদিনের মধ্যে সবগুলোই ফিরে পাবে আগের রূপ। গতকাল রাসিকের উপ প্রকৌশলী সাজাদ্দুল ইসলাম জানান, এক বছর মেয়াদের মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়ায় ঠিকাদার প্রতিষ্ঠানই এগুলো মেরামত করছে —আজাহার উদ্দিন