ধোবাউড়া (ময়মনসিংহ) : এক মাসের ব্যবধানে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি সরকারি গাড়ি ধুমড়ে মুছড়ে যায়। গত ২৪ সে্বেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রায় অর্ধকোটি টাকা দামের সরকারি গাড়িটি চুরি করে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে ধুমড়ে মুছড়ে যায়। এরই মধ্যে গত ১৬ অক্টোবর একমাত্র অ্যাম্বুলেন্সটিও ধুমড়ে মুচড়ে যায়। এতে বিপাকে পড়ে সাধারণ রোগীরা। অ্যাম্বুলেন্স না থাকায় এভাবে অটোরিকশায় রোগী পরিবহন করা হয় —ইত্তেফাক