আনোয়ারায় দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ২

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২২:৩০

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্পিডবোট করে ইয়াবা পাচারকালে আনুমানিক ১ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৫১ হাজার ৬২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র?্যাব-৭)। শুক্রবার উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের গহিরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃত আসামিরা হলেন—উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পাড়ুয়াপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. জাফর (৬৫) ও মৃত সালেহ আহমেদের ছেলে মো. আব্দুল করিম (৩৩)।

বিষয়টি নিশ্চিত করে র?্যাবের মিডিয়া অফিসার নুরুল আবসার জানান, মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান মিয়ানমার হতে সাগর পথে স্পিডবোটে আনোয়ারা থানা এলাকার দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। পরে শুক্রবার র্যাব-৭-এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।