শোক সংবাদ

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২২:৩০

রেজাউল করিম

পার্বতীপুর (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম (৭৬) গত শুক্রবার দুপুর ১টার দিকে ঢাকা বারডেম হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়ে রেখে গেছেন। শুক্রবার বিকালে জানাজা শেষে মোহাম্মদপুর বছিলা বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মো. হাফিজুল ইসলাম প্রামাণিক, ভারপ্রাপ্ত সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি মোশাররফ হোসেন শোক প্রকাশ করেছেন।