সভা শেষে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন এবং সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, দুজনের কণ্ঠে একই বক্তব্য ‘ডেলিগেটরা সন্তুষ্ট’। জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়নি, কেউ তোলেনি। সালাহউদ্দিন বলেন, ‘জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে আলোচনার মঞ্চ এটি না।’
স্পোর্টস রিপোর্টার
আগামী জানুয়ারি হতে ডিসেম্বর। এক বছরে বাফুফের ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৪২ কোটি টাকা। এই অর্থ এক বছরে ফুটবল পরিচালনায় খরচ হবে। কোন খাতে খরচ হবে সেটি জানিয়েছে বাফুফে। গতকাল বাফুফের বার্ষিক সাধারণ সভায় এক বছরের কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে। সভা শেষে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন এবং সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, দুজনের কণ্ঠে একই বক্তব্য ‘ডেলিগেটরা সন্তুষ্ট’। জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়নি, কেউ তোলেনি। সালাহউদ্দিন বলেন, ‘জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে আলোচনার মঞ্চ এটি না।’
গত বছর বাফুফের ব্যয় হয়েছে ২৩ কোটি টাকা। আয় হয়েছে সাড়ে ১৫ কোটি টাকা। বড় অঙ্কের টাকা ঘাটতি রয়ে গেছে। নতুন বাজেটেও ঘাটতি থাকছে। গতকাল নতুন বছরের বাজেট আরো বাড়ানো হয়েছে। তাতে ১৭ কোটি টাকার ঘাটতি থাকছে। কীভাবে পূরণ হবে সেটি বলা হয়নি। তবে সাধারণ সম্পাদক জানিয়েছেন টাকা ব্যয় হবে জাতীয় দল, বিভিন্ন লিগ, জেলা লিগ, একাডেমিসহ নানা খাতে ব্যয়। ডেলিগেটরা বাজেটের অনুমোদন দিয়েছে। টঙ্গী ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক জানিয়েছেন, তারা জাতীয় দলের বিষয়ে কথা বলতে চেয়েছিলেন কিন্তু সুযোগ পাননি। পরে বাইরে এসে বলেন,‘জাতীয় দল স্ট্রাইকারের অভাবে গোল পাচ্ছে না। এই পজিশনে বিদেশি খেলোয়াড় কমানো যায় কি না এটার একটা প্রস্তাব দেওয়া হয়েছিল।’ গত বছর ৩ অক্টোবর বাফুফের নির্বাচন সম্পন্ন হয়। এক বছর পর সাধারণ সভা হলো তাতেই বাফুফে খুশি। জানিয়েছে প্রতি বছরের সাধারণ সভা নির্ধারিত সময়ে হবে।
n জাতীয় দলের কোচ
ইংলিশ কোচ জেমি ডে থাকছেন না সেটা আবারও পরিষ্কার হয়েছে সভাপতি সালাহউদ্দিনের কথায়। তিনি বলেন, ‘এখন খণ্ডকালীন কোচ দিয়ে চালাতে হচ্ছে। লম্বা সময়ের জন্য কোচ পাওয়া যাচ্ছে না। আমাদের হাতে বায়োডাটা আছে। কিন্তু যারাই রাজি হচ্ছে তারা ২০২২ সালের পরে আসতে চায়। আমরা একটু অপেক্ষায় আছি দুই-তিন বছরের জন্য কোচ নিতে হলে একটু অপেক্ষা করতে হবে।’
n ৫০ কোটি টাকা
সরকারের কাছে বাফুফে ৫০ কোটি টাকার একটি বাজেট চেয়েছিল। কিন্তু সেটির কোনো খবর নেই। সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছে, তারা খুব শিগিগরই অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন।
n সভায় আলোচনা হয়নি
ফিফা তার সদস্য অনেক দেশকেই বলেছে কমিটির আকার কমিয়ে আনতে হবে। যেসব দেশের ফুটবল সংস্থার ঢাউস কমিটি সেগুলো কমিয়ে আকার ছোট করতে হবে। বিষয়টি নিয়ে গতকালকের সাধারণ সভায় আলোচনা হয়নি।
