দিরাইয়ে সংঘর্ষে জেলে নিহতের ঘটনায় আসামি রিমান্ডে

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২৩:০৮

সিলেটের বিভিন্ন হাওর ও জলমহালে মাছ ধরার মৌসুম শুরু হয়েছে। সাধারণত পৌষ থেকে ফাল্গুন মাস পর্যন্ত এই অঞ্চলে মাছ ধরার ধুম পড়ে। কিন্তু  কার্তিকে হাওর বিল ও নদী শুকাতে  শুরু করলে জেলেরা  মাছ ধরতে নেমে পড়েন। এই মাছ ধরাকে কেন্দ্র করে এরই মধ্যে ছোটবড় বেশ কয়েকটি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাও ঘটেছে। টান টান উত্তেজনা চলছে জলমহালগুলোতে। গত ১৮ অক্টোবর  দিরাইর উদির হাওর জলমহালে হামলার ঘটনায় রোহেদ মিয়া (৪০) নামে এক জেলে নিহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদির হাওরে সংঘর্ষের ঘটনায় দিরাই ও জেলা সদর সুনামগঞ্জে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রতিবাদ ও মানববন্ধনে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।