দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ৪০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান ও নবম বেতন কমিশন গঠনসহ পাঁচ দফা দাবিতে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ’। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হলে ১২ লাখ কর্মচারীর পক্ষে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ।
লিখিত বক্তব্যে নোমানুজ্জামান আল আজাদ বলেন, গণকর্মচারীরা উন্নয়নের প্রধান হাতিয়ার। আমাদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিদ্যমান বেতন কাঠামোতে ২০টি গ্রেডকে ১০টি গ্রেডে রূপান্তর এবং অন্তর্বর্তী ব্যবস্থায় ৪০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান করতে হবে।
