সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর প্রচারণা

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০০:২৯

একজন নারী সাংবাদিকের নামে কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের প্রতিবাদে জাকির হোসেন ইমনকে অবিলম্বে জাতীয় প্রেসক্লাবসহ সব সাংবাদিক সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)। গতকাল শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

এ সময় বানাসাসের কোষাধ্যক্ষ ইশরাত ফারহিমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক নির্বাহী পরিষদ সদস্য মফিদা আকবর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি খন্দকার মোজাম্মেল হক, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির কোষাধ্যক্ষ রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, পরিচালক জয়নাল আবেদীন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সহসভাপতি শাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোক্তাদির অনিক, বর্তমান যুগ্ম-সম্পাদক জাওহার ইকবাল খান, নির্বাহী সদস্য ফারজানা জবা, নির্বাহী সদস্য জাফরুল আলম, নির্বাহী সদস্য মনির হোসেন, দৈনিক বাংলাদেশ বুলেটিনের নির্বাহী সম্পাদক কে এম শাহীন আলম চৌধুরী, বানাসাসের দপ্তর সম্পাদক ফাতেমা আক্তার মুন্নি, নির্বাহী সদস্য শাহীন আরা ইয়াসমিন, নির্বাহী সদস্য দীপা ঘোষ রিতা, নির্বাহী সদস্য রারজানা সুলতানা, নির্বাহী সদস্য দৌলতুননেছা রেখা, হালিমা আক্তার, লাভলী ইয়াসমিন, সালমা আক্তার, সানিয়া সুলতানা, হান্নান সরকার, মো. ইব্রাহীম হোসেন, আনোয়ার হোসেন অপু ও ইসমাইল হোসেন টিটু প্রমুখ।

বক্তারা  বলেন, একজন নারী যখন ওপরের দিকে উঠতে চায় তখনই তাকে টেনে ধরা হয়। এই অসুস্থ মনমানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভবিষ্যতে আর কোনো নারীকে এইভাবে যেন অসম্মানিত হতে না হয় এটাই আমাদের প্রত্যাশা। —প্রেস বিজ্ঞপ্তি