কালীগঞ্জে পাস্পরিক শিখন কর্মশালা

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০০:৩১

কালীগঞ্জে বাংলাদেশ পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচএলপির ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক মনিকা মিত্র।

বেসরকারি সংস্থা বাসা’র প্রশিক্ষণ সমন্বয়কারী মো. সাইদুল ইসলামের পরিচালনায় কর্মশালায় সংগঠনটির জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকতা দ্বীপক চক্রবর্তী, ওয়াটার এইডের প্রকল্প ব্যবস্থাপক মাহফুজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ইউপি সদস্য, প্রকল্পে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রশিক্ষণদানকারী একমাত্র প্রতিষ্ঠান এইচএলপি। ব্যতিক্রমধর্মী ও উদ্ভাবনী এই কার্যক্রম বাংলাদেশে ২০০৭ সালে প্রথম স্থানীয় সরকার বিভাগ, বিশ্বব্যাংক এবং সুইজারল্যান্ডের সহযোগিতায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বয়ে যাত্রা শুরু করে।