রেলওয়ের টিকিট সশরীরের পাশাপাশি অনলাইনেও পাওয়া যায়; কিন্তু অনলাইন টিকিটে সবকিছু ইংরেজিতে লেখা থাকায় অনেকের পড়তে অসুবিধা হতো। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসার পর যাত্রীদের সুবিধার্থে ইংরেজির পাশাপাশি এখন থেকে রেলওয়ের টিকিটে বাংলায়ও বিবরণী থাকবে। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এ কার্যক্রম।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনসার আলী বলেন, আমাদের অনলাইন টিকিটে ইংরেজির পাশাপাশি বাংলায়ও লেখা থাকবে। এতে করে যাত্রীদের বুঝতে সুবিধা হবে।
