প্রয়াত ক্রীড়াবিদ লুত্ফুন নেছা হক বকুলের স্মরণে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেকসের মাঠে অনুষ্ঠিত হবে আন্তঃজেলা মহিলা অ্যাথলেটিকস।
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই খেলায় বিভিন্ন জেলার প্রায় ২৫০ জন খেলোয়াড় ৯টি ইভেন্টে লড়াই করবে। আগামীকাল শনিবার সকাল ১০টায় খেলা শুরু হবে। ইভেন্টগুলো হচ্ছে ১০০, ২০০ ও ৪০০ মিটার: স্প্রিন্ট। হাইজাম্প, লংজাম্প, বর্শা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ ও ৪০০ মিটার রিলে। ১৭ ফেব্রুয়ারি বিকালে শেষ হবে।
