চট্টগ্রামে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৯

নগরীর হালিশহর এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে কবির হোসেন নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর হালিশহর বি ব্লকে এ ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, কবির হোসেন নির্মাণাধীন ১০ তলা ভবনের দশম তলায় কাজ করছিলেন। হঠাত্ তিনি পা পিছলে নিচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।