ধর্ষণের শিকার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৮

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।ধর্ষণের ঘটনায় মেয়েটি অসুস্থ হয়ে পড়লে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতীবান্ধা থানা পুলিশ অভিযান চালিয়ে প্রতিবেশী হোসেন ফকিরের ছেলে জাহেদুলকে গ্রেফতার করেছে।

মেয়েটির পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর এক মুদির দোকান থেকে খরচ নিয়ে বাড়ি ফিরছিল মেয়েটি। এ সময় প্রতিবেশী হোসেন ফকিরের ছেলে জাহেদুল (১৬) ও তার খালাতো ভাই আয়নাল (২৮) মেয়েটির মুখ চেপে ধরে রাস্তার পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আরো পড়ুন: আবারো সেন্ট মার্টিন দ্বীপকে নিজেদের দাবি মিয়ানমারের

 

মেয়েটির মামা শফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, মেয়েটিকে আমরা চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে এসেছি।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, এ ঘটনায় হাতীবান্ধা থানা নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ