প্রকৃতির ভারসাম্য রক্ষায় সচেতনতা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৪

সবুজ বৃক্ষ মানুষের বেঁচে থাকার উত্স। জীবনদানকারী অক্সিজেন। এই সবুজ বৃক্ষই প্রাণীকূলের ত্যাগ করা বিষাক্ত কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে মানুষ ও প্রাণীদের বেঁচে থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা  রাখে। বজায় রাখে পরিবেশের ভারসাম্য। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে বর্তমানে আমাদের এই সবুজ প্রকৃতি মানুষের দ্বারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।  যত্রতত্র কাটা হচ্ছে গাছ, কিন্তু সে তুলনায় যা লাগানো হচ্ছে তা প্রয়োজন এবং পরিবেশের চাহিদার তুলনায় খুবই সামান্য। প্রতি বছর সরকারিভাবে প্রচুর গাছ লাগানো হলেও তার অধিকাংশই বিদেশি; যা আমাদের পরিবেশের জন্য উপযুক্ত নয়। যার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের পরিবেশ। আমরা আক্রান্ত হচ্ছি নানান অসুখ-বিসুখে। তাই আমাদের সবার উচিত বাসার বারান্দায়, ছাদে যতটুকু সম্ভব, যাবতীয় দেশি গাছ লাগিয়ে চারপাশের প্রকৃতিকে সবুজে সবুজময় করে তোলা।

রেহানা পুতুল

ঝিগাতলা, ঢাকা