গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নে বুধবার বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ল্যাম্ব বর্ন অন টাইম প্রকল্পের সহযোগিতায় মর্নেয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোজাম্মেল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মর্নেয়া ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ল্যাম্ব বর্ন অন টাইম প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর শাহানা ইয়াসমীন। বউ-শাশুড়ি মেলা উপলক্ষে কিশোর-কিশোরী ও বউ-শাশুড়িদের মাঝে কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, প্রাথমিক চিকিত্সা সেবাকেন্দ্র, দি হাঙ্গার প্রজেক্ট, বর্ন অন টাইম প্রকল্প ও শিশুকে বুকের দুধ খাওয়ানোর একটি স্টল দেওয়া হয়।
