শরণখোলায় দুই নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৩

বৃহস্পতিবার সকালে শরণখোলায় পুলিশ পৃথক অভিযানে দুই নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছে ১৫০ গ্রাম গাঁজা ও ১৩ পিস ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনায় সাতজনের নামে থানায় মামলা হয়েছে।

এরা হচ্ছে মোঃ জিয়ারুল আকন, তার স্ত্রী তাজিনুর বেগম, মোঃ খোকন আকন, হিরা বেগম এবং আমিনুর খান।

শরণখোলা থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় হিরা বেগমের স্বামী মাসুম হাওলাদার ও আমিনুরের স্ত্রী সুমী বেগম পালিয়ে যায়। এরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা চালিয়ে আসছিল।