বুধবার রাতে পাংশায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— বগুড়ার নন্দী গ্রামের মিলন হোসেন (২২) ও জামালউদ্দিন প্রামানিক (২৮)। এরা দুইজন চাচা ভাতিজা বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় আহত হয়েছেন সাতজন।
পাংশা হাইওয়ে থানার ওসি এসএম জাহাঙ্গীর আলম জানান, রাত আড়াইটার দিকে বগুড়া থেকে আসা একটি বাস উপজেলার শিয়ালডাঙ্গী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হয় সাতজন।
