মদন (নেত্রকোনা) সংবাদদাতা জানান,সড়ক দুর্ঘটনায় আহত মদনের কদমশ্রী গ্রামের যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম (৩৪) মারা গেছেন। বুধবার রাতে চিকিত্সাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ওইদিন বিকালে কদমশ্রী থেকে নেত্রকোনা যাওয়ার উদ্দেশে রফিকুল ইসলাম বাড়ি থেকে মোটর সাইকেলযোগে রওনা হন। এ সময় মদন-খালিয়াজুরী সড়কের কদমতলী পৌঁছলে বিপরীতমুখী একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গর্তে পড়ে যান। এতে গুরুতর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মদন থানার ওসি (তদন্ত) মো. আজাহারুল ইসলাম জানান, তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে।
