ঝিনাইদহে জানুয়ারি মাসে ২৪ জনের আত্মহত্যা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৬

ঝিনাইদহ জেলায় আত্মহত্যার প্রবণতা জানুয়ারি মাসে কমে এসেছে। বিগত মাসের চেয়ে চারজন কম।  ঝিনাইদহ  জেলা আইন-শৃঙ্খলা মিটিং সূত্রে জানা গেছে, গত জানুয়ারি মাসে এই জেলায় আত্মহত্যা করেছে ২৪ জন। এরমধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ছয়জন, শৈলকুপায় ছয়জন, হরিণাকুণ্ডুতে দুইজন, কালীগঞ্জ তিনজন, কোটচাঁদপুর দুইজন, মহেশপুর সাতজন আত্মহত্যা করেছে। বিগত ডিসেম্বর-২০১৮ এই জেলায় আত্মহত্যার সংখ্যা ছিল ২৮ জন। বিগত মাস থেকে পরবর্তী মাসে চারজন আত্মহত্যা কম করেছে। জানুয়ারি-১৯ মাসে সর্বাধিক আত্মহত্যা করেছে মহেশপুর উপজেলায়।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ আত্মহত্যা প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করার আহবান জানিয়েছেন।