বুধবার চন্দনাইশে বিদ্যুত্স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম আবদুল ছালাম মিন্টু (৩০)। আব্দুল ছালাম পার্শ্ববর্তী খাগরিয়া নুরু মার্কেট সংলগ্ন একটি ভবনে গ্রিল লাগানোর সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। আবদুল ছালাম মিন্টু উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের আশরাফ মহুরী হাট সংলগ্ন কাজীপাড়ার মোঃ শাহ আলমের ছেলে।
