সোনাতলায় পরীক্ষায় নকল সরবরাহের দায়ে দু’জনের দণ্ড

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৭

সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার পদার্থ বিজ্ঞান পরীক্ষা চলাকালে নকল সরবরাহের দায়ে দু’জনকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওইদিন পরীক্ষা চলাকালে নকল সরবরাহে ফেরদৌস আলমকে ও সহযোগিতা করায় খলিলুর রহমানকে পুলিশ গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে দেয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল আলম ফেরদৌস আলমকে এক মাসের ও খলিলুর রহমানকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।