ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০০

সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান আগামী সপ্তাহে ইন্দোনেশিয়ায় রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। তার দুইদিনের এ সফর আগামী সোমবার শুরু হচ্ছে। বৃহস্পতিবার জাকার্তা এ খবর জানায়।

ইন্দোনেশিয়ায় এটি যুবরাজের দ্বিতীয় সরকারি সফর। তবে জাকার্তা তার এ ভ্রমণের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। প্রেসিডেন্টের মুখপাত্র জোহান বুদি বলেন, ‘তিনি ১৮ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ায় পৌঁছাবেন এবং ১৯ ফেব্রুয়ারি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত্ করবেন। সালমান ২০১৭ সালে তার বাবা বাদশাহ সালমানের সঙ্গে সর্বশেষ ইন্দোনেশিয়া সফর করেন। বিনিয়োগের সুযোগ সৃষ্টির আশায় এশিয়া সফরের অংশ হিসেবে তিনি ওই সফরে গিয়েছিলেন। ওই সময় জাকার্তা ও রিয়াদ বিজ্ঞান, স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে এবং অপরাধ দমনে কয়েকটি চুক্তি স্বাক্ষর করে।                —এএফপি