সবদিন, সবার জন্য ভালোবাসা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২২

ইত্তেফাক ডেস্ক:গতকাল বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সবার মাঝে সচেতনতা বাড়াতে ভালোবাসার শুভেচ্ছা জানিয়েছে এভারগ্রীন জুম বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এ উপলক্ষে সংগঠনটি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে প্রেসক্লাব থেকে শাহবাগ পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে লাল-গোলাপ বিতরণ করে সংগঠনটির সদস্যরা।

তাদের ভাষ্য, জন্মের পর থেকেই মানুষ ভালোবাসাকে কেন্দ্র করে বেড়ে ওঠে। কিছু ভালোবাসা রক্তের সম্পর্কের, কিছু ভালোবাসা সৃষ্টি প্রাত্যহিক জীবনে চলতে গিয়ে, কিছু ভালোবাসা আন্তরিকতারও হয়। ভালোবাসা আমাদের সহজাত মানবিক প্রবৃদ্ধি। ভালোবাসা কোনো নির্দিষ্ট দিন বা ব্যক্তির জন্য নয়। সকলের জন্য।