বিনোদন রিপোর্ট
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আজ সন্ধ্যা ৭টায় প্রাঙ্গণেমোর-এর নাটক ‘কনডেমড সেল’ মঞ্চায়িত হবে। নাটকটি রচনা করেছেন অনন্ত হীর। কনডেমড সেল প্রাঙ্গণেমোর নাট্যদলের ১০ম প্রযোজনা।
কনডেমড সেল নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হীরা, আউয়াল রেজা, রামিজ রাজু, জাহিদুল ইসলাম, মাইনুল তাওহীদ, সবুক্তগীন শুভ, শুভেচ্ছা, তুহিন, সুজন, সোহাগ, সুজয় ও প্রকৃতিসহ আরো অনেকে। কনডেমড সেল নাটকে ঘটনাপ্রবাহ এবং সকল চরিত্র কাল্পনিক। নাট্যকার এ নাট্য প্রয়াসকে আমাদের প্রিয় মাতৃভূমিতে বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় ঘটনা ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের পূর্বে আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর নরঘাতক রাজাকার, আল-বদর, আল-সামস বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা ও অংশগ্রহণে যে গণহত্যা ও নারী ধর্ষণের নির্মমতার বিষক্রিয়ায় নীল করে তুলেছিল তারই কিছু খণ্ডচিত্রের নাট্যনির্মাণ ব্যতিত নাটকের বাকি ঘটনা পরম্পরা বয়ে নিয়ে যায় যে সকল চরিত্রসমূহ তারা সকলেই কাল্পনিক।
