টঙ্গীতে পেপার মিলে আগুন, আহত ২

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩২

টঙ্গীতে এনন টেক্স গ্রুপের পেপার কর্ন ফ্যাক্টরিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। রাজধানীর উত্তরা ও টঙ্গী ফায়ার স্টেশন থেকে ৭টি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় ২জন আহতের খবর পাওয়া গেছে।

আহতদের দুই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারের হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর কবিরুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ভেতরে প্রবেশ করতে সমস্যা হচ্ছে।

কারখানার এক কর্মকর্তা মো. করিব হোসেন বলেন, এখন ক্ষয়ক্ষতির পরিমাপ করা যাবে না। আগুন নেভানোর পর বিস্তারিত বলা যাবে।

ইত্তেফাক/আরকেজি