“আয়কর প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি” উন্নয়নের শীর্ষে যাব যথাসময়ে কর দিব” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাজীপুরে অংশীজন রাজস্ব সংলাপ-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে গাজীপুর কর-কমিশনের উদ্যোগে এ সংলাপের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
গাজীপুর কর-কমিশনার মোঃ আলী আজগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া, সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য কালীপদ হালদার ও মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াস উদ্দিন মিয়া, অতিরিক্ত কর-কমিশনার মোঃ শাহ্দাত্ সিকদার, আয়কর আইনজীবী সমিতির সভাপতি মোঃ আহ্সান উল্লাহ অন্তুু শ্রেষ্ঠ করদাতা মোঃ মোবারক হোসেন, কর-কর্মকর্তা আব্দুল্লাহ ইউসুফ প্রমুখ।
