উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহরে রূপান্তর করতে হবে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এসময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করার জন্য একটি মহাপ্রকল্প গ্রহণ করেছেন। শহরের মানুষ যেসকল সুযোগ সুবিধা পায়, সেগুলো গ্রামের মানুষও পাবে। আর এ মহাপরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী কমিশনার ভুমি আসাদুজ্জমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হক প্রমুখ।
চারদফা দাবিতে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মানববন্ধন
রূপগঞ্জে চারদফা দাবিতে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া বাজারে এ মানববন্ধনে চারটি দাবি উত্থাপিত হয়। দাবিগুলো হলো, তৃণমূলের অধিকার চাই, ভাইগিরির অবসান চাই, সুসম বন্টন চাই, নেতৃত্বের অধিকার চাই। মানববন্ধনে উপস্থিত ছিলেন মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি এম এ সাঈদ সোহেল, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, মতিউর রহমান, যুবলীগ নেতা শাহাদাত হোসেন প্রমুখ।
