যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হলেন উইলিয়াম বার

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫৩

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হয়েছেন উইলিয়াম বার। গতকাল বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট তার মনোনয়ন নিশ্চিত করে। ৬৮ বছর বয়সী উইলিয়াম বার ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে গঠিত কমিটি স্পেশাল কাউন্সেলের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। তিনি ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ম্যাথিউ হুইটকারের স্থলাভিষিক্ত হবেন। উইলিয়াম বার এর আগে সাবেক প্রেসিডেন্ট সিনিয়র বুশের আমলে অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন। -আল জাজিরা