টঙ্গীর বিশ্ব ইজতেমায় আগত আরো দুই মুসুল্লি ইন্তেকাল করেছেন। এরা হলেন- কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ঝাউদিয়া গ্রামের মৃত আফছার আলীর ছেলে মো. সিরাজুল ইসলাম (৬৫) ও ফেনী জেলা সদর এলাকার নাজির আহমদের ছেলে শফিকুর রহমান (৫৮)।
ইজতেমা মাঠের অন্যতম জিম্মাদার মো. আদম আলী জানান, বৃদ্ধ সিরাজুল ইসলাম বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এবং বৃদ্ধ শফিকুর রহমান রাত আড়াইটার দিকে ইজতেমা ময়দানে হৃদরোগে আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।
আরো পড়ুন : বদলি হলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তাদের ইজতেমা মাঠে নামাজে জানাযা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এ নিয়ে ইজতেমায় আগত মুসল্লির মৃতের সংখ্যা দাড়িঁয়েছে চারে।
ইত্তেফাক/ইউবি
