মাদকদ্রব্য রাখার অপরাধে মেহেরপুরের গাংনীতে আমিনুল হক নামের এক যুবককে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গাজি রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত যুবকের নাম আমিনুল হক। সে কাজীপুর গ্রামের রেজাউল হকের ছেলে।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৮ অক্টোবর গাংনীর পীরতলা ক্যাম্পের পুলিশ ৯ বোতল ফেনসিডিলসহ আমিনুল হককে আটক করে। ওই ঘটনায় গাংনী থানার একটি মামলা হয়। মামলায় মোট ৭ জন সাক্ষ্য প্রদান করে।
আরো পড়ুন: আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় শাশুড়িকে খুন
এ মামলায় রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন পল্লব ভট্টাচার্য এবং আসামি পক্ষে ছিলেন এহান উদ্দীন মনা।
ইত্তেফাক/বিএএফ
